সংবাদদাতা, বালুরঘাট: একদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি। অন্যদিকে অনুপ্রবেশের অভিযোগে একের পর এক গ্রেপ্তার। এরই মাঝে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার উন্মুক্ত সীমান্ত। অভিযোগ, জেলার প্রায় ১০ কিমি এলাকায় কাঁটাতার না থাকায় অবৈধভাবে বাংলাদেশিরা ঢুকে পড়ছে। কাঁটাতারবিহীন এলাকাগুলিকে টার্গেট করে পাচারকারিরা দেদার পাচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ। পাশাপাশি বাড়ছে অনুপ্রবেশ। সীমান্তে পাচার ও অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বিএসএফ। উন্মুক্ত সীমান্ত এলাকায় অস্থায়ীভাবে কাঁটাতার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত উন্মুক্ত সীমান্তে বাড়তি জওয়ান, পর্যাপ্ত আলো, অত্যাধুনিক মানের সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। যে এলাকায় কাঁটাতার নেই সেখানে কোথাও বাঁশের বেড়া, কোথাও কাঁটাতারের অস্থায়ী বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে।
Advertisement
বিএসএফের আধিকারিক মনীশ এস রাঠোর বলেন, অনুপ্রবেশ রুখতে বিএসএফের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। বিএসএফ সীমান্তে সর্বদা সজাগ রয়েছে। কোনওভাবে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আমরা এক বছরে বহু বাংলাদেশিকে আটক করেছি।
অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে ক্রমশ বেড়েই চলেছে অনুপ্রবেশ। বিএসএফের ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। বিএফএফ ও দালালদের যোগসাজসে উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশিরা সহজে ভারতে প্রবেশ করছে। বিএসএফের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে বহু বাংলাদেশি গ্রেপ্তার হওয়ায় প্রশাসনিক মহলে আরও চিন্তা বেড়েছে। বিষয়টি নিয়ে চিন্তায় বিএসএফও।
বিএসএফের এক আধিকারিক জানান, সীমান্তে অত্যাধুনিক মানের সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সেগুলিতে সেন্সর লাগানো রয়েছে। রাতের বেলা অনায়াসে সেই ক্যামেরা ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে। ৩৬০ ডিগ্রি ঘুরবে ক্যামেরাগুলি। কাঁটাতারবিহীন এলাকায় বাড়তি জওয়ানও মোতায়েন করা হয়েছে।