Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোটির প্রতারণায় পুলিস হেফাজত অধ্যাপকের

কোটির প্রতারণায় পুলিস হেফাজত অধ্যাপকের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগে সোমবার গ্রেপ্তার হয়েছিলেন অধ্যাপক জোসেফ সোরেন। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার দানগ্রামের ওই বাসিন্দাকে মঙ্গলবার রায়গঞ্জ আদালতে পেশ করে ইটাহারের পুলিস। বিচারক দু’ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, জোসেফ ২০২০ সালে হাইস্কুলের চাকরি ছেড়ে হুগলি জেলার একটি সরকারি কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন। তারপর থেকে জোসেফ মূলত উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক যুবক, যুবতীর কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলেন বলে অভিযোগ। তার এই ফাঁদে পা দেন ইটাহারের কিছু বেকার যুবক, যুবতীর পরিজনরা। তবে চাকরি করে দিতে পারেননি জোসেফ। এমনকি বারবার বলার পরেও টাকা ফেরত দেননি। এরপর প্রতারিতরা মাসখানেক আগে ইটাহার থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস জোসেফের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও হদিশ পায়নি। সোমবার পুলিস গোপন সূত্রে খবর পায় জোসেফ রায়গঞ্জ জেলা আদালতে একটি কেসে হাজিরা দিতে আসবেন। সেই খবরের ভিত্তিতে সাদা পোশাকে ওত পেতে থাকা পুলিস জোসেফকে রায়গঞ্জ জেলা আদালতের বাইরের রাস্তা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হয়েছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ