Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ার ওকড়সা বাসস্ট্যান্ড এলাকায় বোমাবাজি, আতঙ্ক

কাটোয়ার ওকড়সা বাসস্ট্যান্ড এলাকায় বোমাবাজি, আতঙ্ক
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার ওকড়সা বাসস্ট্যান্ডের মোড়ে এক তৃণমূল কর্মীর লটারির দোকানে বোমাবাজির ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে ওই দোকান লক্ষ্য করে দুষ্কৃতীরা দু’টি বোমা ছোড়ে। সেইসময় ওই তৃণমূল কর্মী দোকান বন্ধ করছিলেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। রাতেই কাটোয়া থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। যদিও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কাটোয়া -২ ব্লকের শ্রীবাটি অঞ্চলের মুলটি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী সাফারুল শেখের দোকান লক্ষ্য করে বোমা দু’টি ছোড়া হয়। তাঁর অভিযোগ, এলাকায় দুষ্কৃতীরা তাঁকে মারার চেষ্টা করা হয়। কিন্তু,  বোমা দু’টি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানের দেওয়ালে লাগে। সাফারুল শেখ বলেন, আমি তৃণমূলের কর্মী। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী আমার দোকানের পিছনে কলাবাগান থেকে বোমা দু’টি ছোড়ে। যারা বোমা মেরেছে তারা এলাকায় তোলাবাজি করে। সাফারুল শেখের মামা সেরাজুল হক মণ্ডল ওরফে সেরাই এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত। প্রায়ই সময়ই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ লেগে থাকে। তবে, স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, এলাকার দখল নিয়েই বোমাবাজির ঘটনা ঘটেছে। সাফারুল সাহেব তাঁর বিপক্ষ গোষ্ঠীর বিরুদ্ধেই বোমা ছোড়ার অভিযোগ করেন। অন্যদিকে বিপক্ষ গোষ্ঠীর লোকজনদের দাবি, যারা অভিযোগ তুলছে তারাই এসব নাটক করছে। পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, আমি ছিলাম না। তাই ঘটনার কথা বলতে পারব না। খোঁজ নিয়ে দেখছি। শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দোকানের দেওয়ালে বোমা মারার দাগ স্পষ্ট।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ