Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কোটির গয়না  সাতশোয়

মায়ের গয়নার দাম ১ কোটি ২২ লক্ষ। মেয়ে সেই গয়না বিক্রি করে এল মাত্র ৭২১ টাকায়! পড়েই চোখ কপালে উঠছে তো? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে চীনের সাংহাইয়ে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর ওই খবর থেকে জানা গিয়েছে, এই ঘটনার কথা।

কোটির গয়না  সাতশোয়
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মায়ের গয়নার দাম ১ কোটি ২২ লক্ষ। মেয়ে সেই গয়না বিক্রি করে এল মাত্র ৭২১ টাকায়! পড়েই চোখ কপালে উঠছে তো? অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে চীনের সাংহাইয়ে। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর ওই খবর থেকে জানা গিয়েছে, এই ঘটনার কথা। 
Advertisement
কিন্তু কেন এমন করল ওই কিশোরী? লি নামে ওই মেয়েটির মা ওয়াং জানিয়েছেন ঘটনার কথা। লি-র নাকি শখ হয়েছিল লিপ স্টাড আর ইয়ারিংস কেনার। এদিকে হাতে নেই কানাকড়ি। তাহলে মায়ের হাবিজাবি কিছু গয়না বেচে দিলেই হয়। লি-র মাথায় এসব বুদ্ধি এল কেন? মা বলছেন, বয়ঃসন্ধিতে মেয়ের একটু বিপ্লবের ইচ্ছে হয়েছিল। তাতেই বিপত্তি ঘটে গিয়েছ। মেয়ে জানত ওসব হাবিজাবি সস্তার গয়না। এদিকে গয়নার মধ্যে নেকলেস, ব্রেসলেট আর কিছু রত্ন ছিল খাঁটি এবং বহুমূল্যের। মেয়ে সেসব না বুঝেই মায়ের নজর বাঁচিয়ে স্থানীয় মার্কেটে নিয়ে বিক্রি করে দেয় সব। পেয়ে যায় ৬০ ইয়েন, ভারতীয় মুদ্রায় যা ৭২১ টাকা। লিপ স্টাডের দাম ছিল এর অর্ধেক। বাকি অর্ধেক অর্থে সে কিনে নেয় কানের দুল। মা সব জানার পরে পুলিসের দ্বারস্থ হন। পুলিস নজরদারি ক্যামেরার ফুটেজ থেকে বিক্রেতাকে খুঁজে বের করে। সব গয়না ফেরতও পেয়েছেন ওয়াং। বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছে চীনা সোশ্যাল মিডিয়ায়। অনেকের বক্তব্য, ‘মেয়ের মা কোটি টাকার গয়নার মালিক, এদিকে মেয়েকে একটু হাতখরচা দিতে পারেন না?’ আর একজন আবার এই মতের বিরুদ্ধে লিখেছেন, ‘নাবালিকাকে লিপ স্টাড কিনতে পকেটমানি দিতে হবে? এসব কোথাকার আবদার?’ সবাই একমত একটি ব্যাপারে, বাড়ন্ত ছেলেমেয়েদের সঙ্গে বাবা-মায়ের মানসিক যোগাযোগ আরও বাড়া঩তে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ