সংবাদদাতা, মালদহ: কীটনাশক খেয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়। মৃত মিঠুন মাঝি (২৯) মানিকচক ব্লকের বাঙালপাড়ার বাসিন্দা। পারিবারিক অশান্তি জেরে শুক্রবার সন্ধ্যায় কীটনাশক পান করে ফেলেন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও পরে মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষপর্যন্ত এদিন সকালে মৃত্যু হয় তাঁর।



