Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কীটনাশক খেয়ে চিকিৎসাধীন বধূর মৃত্যু

কীটনাশক খেয়ে চিকিৎসাধীন বধূর মৃত্যু
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতার নাম জ্যোৎস্না হাঁসদা(২৪)। বাড়ি কুমারগঞ্জ ব্লকের জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের সেতইরে। 
Advertisement
পরিবার জানিয়েছে, পারিবারিক সমস্যার কারণে মানসিক অবসাদে তিনি ২১ ডিসেম্বর কীটনাশক খান। পরে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ওই বধূ মারা যান। এবিষয়ে বালুরঘাট থানার জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ