সংবাদদাতা, পতিরাম: কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুভাষ খালকো(৫৭)। বাড়ি তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের চকসাথিহারে।
Advertisement
পরিবার জানিয়েছে, ওই ব্যক্তি গত বুধবার রাতে কীটনাশক খান। গতকাল রাতে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে তাঁর বউমা অন্তঃসত্ত্বা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই ফাঁকা বাড়িতে সুভাষবাবু কীটনাশক খান। কিন্তু কেন এমনটা করলেন, তা নিয়ে ধন্দে রয়েছে পরিবার। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।



