Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক

কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: কীটনাশক খেয়ে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম  রাজমান কিস্কু (২৫)। বাড়ি বালুরঘাট ব্লকের পতিরাম থানার বড়কইলে। পরিবার সূত্রে খবর, রাজমানের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। ২২ দিন আগে ওই যুবক তাঁর প্রেমিকাকে বাড়িতে এনেছিলেন। তাঁদের বিয়ে করার কথা ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার দুজনের মধ্যে কোনও কারণে বচসা হয়। এরপর ওই যুবতী বাড়ি ছেড়ে চলে যান। এরপরে ওই যুবক কীটনাশক খেয়ে ফেলেন। রাতেই বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো যায়নি। মৃতের কাকা সোম কিস্কু বলেন, ২২ দিন আগে ভাইপো করদহ থেকে তার প্রেমিকাকে বাড়ি নিয়ে এসেছিল। ভেবেছিলাম ধান লাগানোর পর সামাজিকভাবে অনুষ্ঠান করে বিয়ে দেব। কিন্তু তার আগেই ভাইপো এমন কাণ্ড ঘটিয়েছে। ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ