সংবাদদাতা, শিলিগুড়ি: কাটমানি দিতে রাজি না হওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস প্রধানের বিরুদ্ধে। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে এই অভিযোগে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে লাগোয়া কাওয়াখালির বাসিন্দা উৎপল ভাদুড়ী নামে ওই ঠিকাদারের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান কৃষ্ণ সরকার।
Advertisement
বৃহস্পতিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে উৎপল ভাদুড়ী বলেন, তিন লক্ষের কিছু বেশি টাকার একটি ড্রেন তৈরির কাজের ই-টেন্ডার ডাকা হয়েছিল। আমি টেন্ডার জমা করেছিলাম। তারপরে মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার আমার কাছে ১৫ শতাংশ টাকা কাটমানি হিসেবে দাবি করেন। তিনি বলেন এই টাকা তাঁদের দলের শীর্ষ নেতৃত্ব ও স্থানীয় কমিটিকে দিতে হবে। আমি রাজি হইনি। তারপরেই আমার মোবাইলে মেসেজ আসে, ক্রেডেনশিয়াল না থাকায় টেন্ডারে আমার আবেদনপত্র বাতিল করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, এভাবে মাটিগাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি কাজে কাটমানি ছাড়া কাউকে কাজ দেওয়া হচ্ছে না। নিজেদের পছন্দের লোককে কাজ পাইয়ে দিয়ে প্রধান কাটমানি নিচ্ছেন।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান কৃষ্ণ সরকার। তিনি বলেন, দীর্ঘদিন আমার সঙ্গে ওই ঠিকাদারের দেখাসাক্ষাৎ হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে কালিমালিপ্ত করার জন্য তিনি এই ভিত্তিহীন অভিযোগ করছেন। টেন্ডারে উৎপল ভাদুরী সহ অনেকে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের ক্রেডেনশিয়াল না থাকার কারণে টেন্ডার বাতিল করা হয়েছে। এখানে কাটমানি চাওয়ার কোনও বিষয় নেই। সব কাজ ই-টেন্ডারে হয়। আমাদের কারচুপি করার জায়গা নেই। গোটা প্রক্রিয়া সরকারের নজরদারিতে নিয়ন্ত্রণ হয়ে থাকে। কৃষ্ণবাবুর দাবি, বিরোধী কোনও রাজনৈতিক দলের মদতে পরিকল্পিতভাবে তাঁকে ও তাঁর দলকে কালিমালিপ্ত করার জন্য এই মনগড়া অভিযোগ করেছেন ঠিকাদার উৎপল ভাদুরী।