সংবাদদাতা, হবিবপুর: তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কুড়ি হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকায়। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম গণেশ রায়।
Advertisement
সুদেব রায় নামে এক ব্যক্তি বাংলার বাড়ি তৈরিতে প্রথম কিস্তির টাকা পেয়েছেন। টাকা পেয়ে ঘরের কাজও শুরু করেছেন। এরমধ্যেই স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সুদেবের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ।
সুদেবের অভিযোগ, কুড়ি হাজার টাকা না দিলে জায়গাও দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পঞ্চায়েত সদস্য গণেশ। প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানিয়েছেন সুদেব।
গণেশবাবু বলেন, সুদেব যে জায়গায় বাড়ি করছেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। প্রতিবছর বাসিন্দারা সেখানে পুজো করেন। সেখানে সুদেব বাড়ির কাজ শুরু করলে গ্রামবাসীরা কাজে বাধা দিয়েছেন। টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা।
এবিষয়ে গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেত্রী শুভধ্বনী সরকার বলেন, কাটমানি চাওয়া তৃণমূলের অভ্যাসে পরিণত হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।