সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরের যুবকের তৈরি পর্তুগীজদের প্রিয় লুপ্তপ্রায় ‘ব্যান্ডেল চিজ’ এবার বিশ্বের বাজারে ঠাঁই পেল। সম্প্রতি কোতুলপুরের চকচাঁদ গ্রামের যুবক পলাশ ঘোষের তৈরি ব্যান্ডেল চিজ নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে পাঠানো হয়। নানা পদের সঙ্গে ব্যান্ডেল চিজ সেখানে ঠাঁই পায়। ওই রেস্টুরেন্টে ব্যান্ডেল চিজ দিয়ে কুলচা বানানো হয়। নতুন ধরনের ওই পদের স্বাদ পেয়ে সেখানকার মানুষজন বেশ তৃপ্ত বলে জানা গিয়েছে।
Advertisement
ব্যান্ডেল চিজ যিনি বিশ্বের বাজারে রপ্তানি করেছেন তিনি হলেন দিল্লির বাসিন্দা সৌরভ গুপ্ত। তিনি কোতুলপুরের চকচাঁদ গ্রামে একাধিকবার এসেছেন। তিনি বলেন, গোটা দেশের মধ্যে লুপ্তপ্রায় ব্যান্ডেল চিজকে আজও নীরবে বাঁচিয়ে রেখেছেন চকচাঁদ গ্রামের বাসিন্দা পলাশ। দিল্লির হোটেলে শচীন তেণ্ডুলকরের মতো মানুষও ব্যান্ডেল চিজ খেয়ে প্রশংসা করেছেন। কিছুদিন আগে নিউ ইয়র্কে কিছু পরিমাণ ব্যান্ডেল চিজ পাঠানো হয়। সেখানকার একটি নামী রেস্টুরেন্টে ব্যান্ডেল চিজ দিয়ে বানানো কুলচা ভালো দামে বিক্রি হয়েছে। অন্যান্য দেশেও ব্যবসায়ীদের কাছে তুলে ধরার জন্য কয়েকদিন আগে বিশ্ববাংলা ময়দানে বাণিজ্য মেলায় ব্যান্ডেল চিজ প্রদর্শন করা হয়েছিল।
পলাশবাবু বলেন, আমাদের পরিবার বংশ পরম্পরায় ব্যান্ডেল চিজ তৈরি করে আসছে। পর্তুগীজরা এদেশ ছাড়ার পর থেকে ব্যান্ডেল চিজের বাজার নষ্ট হয়ে গিয়েছে। আমরা এখনও তা বাঁচিয়ে রেখেছি। তা কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই সহ দেশের বিভিন্ন শহরে ফাইভ স্টার হোটেলে মূল্যবান পদ হিসেবে মর্যাদা পায়।