Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত আরও ১

কোতুলপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত আরও ১
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে পুলিসের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিস রবিবার আরও একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মহম্মদ ইলিয়াস। তার বাড়ি কোতুলপুরের ঝেরো গ্রামে। পুলিস জানিয়েছে, হন্নে গ্রামে সরকারি কাজে গেলে পুলিস কর্মীদের হেনস্তা ও পুলিসের দু’টি গাড়িতে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার প্রমাণ মিলেছে ধৃতের বিরুদ্ধে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় আগেই ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগে কোতুলপুরের হন্নে গ্রামে খড়ের লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকলবাহিনী পৌঁছতে দেরির অভিযোগ তুলে উত্তেজিত জনতা পুলিসকর্মীদের হেনস্তা করে। পুলিসের দু’টি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিস ওইদিনই সাতজন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করে। পরে ধাপে ধাপে আরও তিনজনকে গেপ্তার করা হয়। রবিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হল।   
সম্পর্কিত সংবাদ