সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার সন্ধ্যায় কোতুলপুরের বামুনারই মোড় সংলগ্ন এলাকায় খড়বোঝাই একটি লরিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। দমকল বাহিনী দেরিতে আসার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পুলিসের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয়। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। পুলিসের লাঠির গায়ে এক যুবক জখম হন। তার মাথা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। এদিকে, দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তার উপর বিদ্যুতের তারের সংস্পর্শে আসাতেই খড়বোঝাই গাড়িতে আগুন লেগেছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।
Advertisement
বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, বামুনারি মোড় এলাকায় খড়বোঝাই গাড়িতে আগুন লাগার ঘটনায় স্থানীয় কিছু মানুষ উত্তেজিত হয়ে পড়েছিল। তাদের হটিয়ে দেওয়া হয়েছে। লাঠিচার্জের অভিযোগ ভিত্তিহীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় কোতুলপুরের বামুনাইরি মোড় সংলগ্ন এলাকায় খড়বোঝাই লরিটিতে আগুন লেগে যায়। দাউদাউ করে তা জ্বলতে থাকে। ঘটনায় চালক ও খালাসি গাড়ি থেকে তড়িঘড়ি নেমে পড়ায় হতাহত কেউ হয়নি। তবে দীর্ঘক্ষণ আগুন জ্বলার পরেও দমকল বাহিনী দেরিতে আসার আভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে বলে পুলিসের অভিযোগ। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিস লাঠিচার্জ করে বলে স্থানীয়দের অভিযোগ। লাঠির ঘায়ে প্রসেনজিৎ চক্রবর্তী নামে স্থানীয় এক যুবক জখম হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এসডিপিও বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান।
স্থানীয় বাসিন্দারা বলেন, এদিন সন্ধ্যায় মদনমোহনপুর থেকে খড়বোঝাই করে লরিটি বামুনারি মোড়ে মেন রাস্তার দিকে আসছিল। মেন রোডে ওঠার কিছুটা আগেই স্কুলের কাছে আসতেই রাস্তার উপর বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে গাড়িটি। তখনই তাতে আগুন লেগে যায়। চালক গ্রামের ভিতর থেকে কিছুটা গাড়িটা চালিয়ে ফাঁকা জায়গায় নিয়ে আসার চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি গাড়ি থেকে নেমে পড়েন। এরপর দাউ দাউ করে দীর্ঘক্ষণ ধরে খড়ের গাড়িটি জ্বলতে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিস এলেও দমকল বাহিনী আসতে দেরি করায় এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা পুলিসের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। তারপরেই পুলিস জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। • নিজস্ব চিত্র