Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতলপুরে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের  

কোতলপুরে জলে ডুবে মৃত্যু বৃদ্ধের
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার বিকেলে কোতুলপুরের ফতেপুরে জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের নাম অলোক পণ্ডিত(৬৩)। তাঁর বাড়ি ফতেপুর গ্রামেই। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অলোকবাবু ওইদিন স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে যান। পরে কোতুলপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রবিবার বিষ্ণুপুর জেলা হাসপাতালে তাঁর মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ