Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

কোতুলপুরে গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বুধবার পুলিস কোতুলপুরের গোগড়া থেকে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তার বাড়ি গোগড়ার ব্রাহ্মণপাড়ায়। পুলিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতুলপুরে গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে বুধবার পুলিস কোতুলপুরের গোগড়া থেকে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। তার বাড়ি গোগড়ার ব্রাহ্মণপাড়ায়। পুলিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই গৃহবধূকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ওই বধূ মারা গিয়েছে জানার পর শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়। ঘটনায় বধূর বাপেরবাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে পুলিস মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে সৌমিত্রর সঙ্গে আরামবাগের কাবলের বাসিন্দা সৃজা চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়। বিয়েতে সোনার গয়না এবং আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু নগদ টাকা দিতে না পারায় সৃজাদেবীর উপর অত্যাচার শুরু হয়। আরও ৫০ হাজার টাকা বাপেরবাড়ি থেকে আনার জন্য তাঁকে চাপ দেওয়া হয়। বিষয়টি সৃজাদেবী বাপেরবাড়িতে জানালে তাঁর বাবা মেয়ের শ্বশুরবাড়িতে যান। তিনি পরে টাকা দেওয়ার কথা বলেন। সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকেরা সৃজাদেবীর বাবাকে ফোন করে বলে তাঁর মেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁরা হাসপাতালে গিয়ে দেখেন সৃজাদেবী মারা গিয়েছেন। সেইসঙ্গে শ্বশুরবাড়ির কেউ হাসপাতালে নেই। এমনকি বধূর শ্বশুরবাড়ির দরজায় তালা ঝোলানো রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ