Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে বালি পাচার, ধৃত ২

কোতুলপুরে বালি পাচার, ধৃত ২
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: কোতুলপুরে বালি পাচারের অভিযোগে পুলিস দুই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শেখ বসির আলি ও বিশ্বজিৎ নন্দী। তাদের বাড়ি যথাক্রমে স্থানীয় পালবাঁধা ও হুগলির পশ্চিম চকলা গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার দ্বারকেশ্বর থেকে বালিবোঝাই করে দু’টি ট্রাক্টর আরামবাগের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় কোতুলপুরের সিহাস চেকপোস্ট এলাকায় আটক করা হয়। বৈধ কাগজ দেখাতে না পারায় দুই চালককে গ্রেপ্তার করা হয়। ট্রাক্টর দু’টি আটক করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ