Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোতুলপুরে আগুনে ভস্মীভূত বাড়ি

কোতুলপুরে আগুনে ভস্মীভূত বাড়ি
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার রাতে কোতুলপুর থানার লাউগ্রাম পঞ্চায়েতের বাজারডাঙা গ্রামে একটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে সুভাষ মল্লিকের বাড়িতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পরিবারের লোকজন কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে বিষ্ণুপুর থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। স্থানীয়রাই আগুন নেভান।
Advertisement
সম্পর্কিত সংবাদ