সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরের দারুয়ার হরিপুর এলাকায় যুবতীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। জুনপুট কোস্টাল থানার পুলিস জানিয়েছে, ধৃত আবদুল সাত্তারের বাড়ি শহরের পশ্চিম ভগবানপুরে। মঙ্গলবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তদন্তের স্বার্থে চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
১২ফেব্রুয়ারি দারুয়া থেকে দু’কিলোমিটার দূরে জুনপুটের চুনফলি গ্রামে ফাঁকা মাঠে রেশমা খাতুনের(২৪) পচাগলা দেহ উদ্ধার হয়। তিনি কলকাতায় দাদার বাড়িতে যাবেন বলে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু তিন-চারদিন পরও সেখানে পৌঁছননি। ১২তারিখ ফাঁকা মাঠে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁর উপর শারীরিক নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে। মৃতার বাবা মফিজুল আলি খান থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে সোমবার রাতে আবদুলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, ওই ব্যক্তির আদি বাড়ি দক্ষিণ ২৪পরগনায়। সে রেশমাকে আগে বিয়ে করেছিল। পরে তারা আলাদা হয়ে যায়। ওসি কামার হাসিদ বলেন, বিস্তারিত জানতে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।