সংবাদদাতা, কাঁথি: কাঁথির বকশিসপুর এলাকায় এক যুবক আত্মঘাতী হয়েছেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম নান্টু পাত্র(৩৫)। বৃহস্পতিবার তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা ওই যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নান্টু পেশায় মৎস্যজীবী ছিলেন। পুলিস প্রাথমিকভাবে জানতে পারে, পারিবারিক ও আর্থিক কারণে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।



