সংবাদদাতা, কাঁথি: অন্যান্য জায়গার মতো কাঁথিতেও ৭১তম নিখিল ভারত সমবায় সপ্তাহের সূচনা হয়ে গেল। বৃহস্পতিবার কন্টাই কো-অপারেটিভ ইউনিয়নের(পূর্ব মেদিনীপুর রেঞ্জ-২) উদ্যোগে অফিস প্রাঙ্গণে সমবায় সপ্তাহের সূচনা হয়। সূচনাপর্বে উপস্থিত ছিলেন প্রাক্তন সমবায়মন্ত্রী জ্যোতির্ময় কর, সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন দাসঅধিকারী, ভাইস-চেয়ারম্যান দীনেশ প্রধান সহ অন্যান্য সমবায় ব্যক্তিত্ব এবং বিভাগীয় আধিকারিকরা। এবার সমবায় সপ্তাহের মূল ভাবনা, ‘বিকশিত ভারত নির্মাণের সমবায়ের ভূমিকা’।



