Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

কাঁথিতে সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথির দেশপ্রাণ ব্লকের আঁউরাই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। সোমবার মনোয়নয়নপত্র তোলার দিন ছিল। মোট ন’টি আসনে তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র না তোলায় তৃণমূলের জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায়। আগামী ১ফেব্রুয়ারি সমিতির প্রতিনিধি নির্বাচন ছিল। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা বলেন, বিজেপি লড়াই করার মতো জায়গায় নেই বলে মনোনয়ন পর্বে অংশ নেয়নি। পুনরায় এই সমিতির পরিচালন ক্ষমতা তৃণমূলের হাতে আসতে চলেছে। এলাকার বিজেপি নেতা রাজশেখর মণ্ডল বলেন, আমাদের দলের লোকজন এদিন মনোনয়নপত্র তুলতে গিয়েছিলেন। কিন্তু ওরা তুলতে দেয়নি। তাই লড়াই করার প্রশ্ন আসে না। আসলে তৃণমূল জোর করে নানারকম প্রলোভনের মধ্য দিয়ে ক্ষমতা দখলে বরাবরই সিদ্ধহস্ত। এখানেও তার অন্যথা হচ্ছে না।     
Advertisement
সম্পর্কিত সংবাদ