Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে শ্রমদপ্তরের উদ্যোগে সামাজিক কর্মসূচি

কাঁথিতে শ্রমদপ্তরের উদ্যোগে সামাজিক কর্মসূচি
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: শ্রমদপ্তরের কাঁথি বিভাগের উদ্যোগে মঙ্গলবার ও বুধবার সামাজিক সুরক্ষা যোজনার সচেতনতা, আর্থিক সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হল। দু’দিন ধরে কাঁথি শহরের মনোহরচকে অবস্থিত শ্রমদপ্তরের অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭৫০জন পেনশনারকে তাঁদের  স্বীকৃতির কাগজপত্র তুলে দেওয়া হয়। ১৫জনের হাতে ডেথ বেনিফিট তুলে দেওয়া হয়। নতুন অনেক উপভোক্তার নাম নথিভুক্ত করা হয়। একইসঙ্গে দু’দিন ধরে পেনশনারদের জন্য চক্ষু ও স্বাস্থ্যপরীক্ষা শিবিরও  হয়। 
Advertisement
শুধু তাই নয়, দুঃস্থ পেনশনারদের আনন্দে শামিল করতে প্রতীকী জন্মদিন পালন করা হয়। বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে কয়েকজন কেক কাটেন। বুধবার এই উপলক্ষে উপস্থিত ছিলেন কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, কাঁথির অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার গণেশচন্দ্র কর্মকার, তমলুকের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য, হলদিয়ার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার দেবাশিস চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। 
কাঁথির অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার বলেন, পেনশনারদের একটু আনন্দ দিতে এই আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে দু’দিন শ্রমদপ্তরে যেন আনন্দের হাট বসে যায়। অনুষ্ঠানে সামাজিক সুরক্ষা যোজনা ও অন্যান্য পরিষেবা সম্পর্কে সকলকে সচেতন করা হয়। 
সম্পর্কিত সংবাদ