Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে পর্যটকদের গাড়ি ভাঙচুর ও মারধর, ধৃত ২

কাঁথিতে পর্যটকদের গাড়ি ভাঙচুর ও মারধর, ধৃত ২
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় পর্যটকদের গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। কাঁথি থানার পুলিস জানিয়েছে, ধৃতদের বাড়ি নন্দকুমার থানা এলাকায়। সোমবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় ১১৬বি জাতীয় সড়ক ধরে গাড়িতে দীঘা থেকে ফিরছিলেন একদল পর্যটক। সেখানে কয়েকজন মিলে গাড়ির কাচ ভাঙচুরের পাশাপাশি পর্যটকদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় দু’জন পর্যটক জখম হন। খবর পেয়ে পুলিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিস মামলা রুজু করে তদন্তে নেমে রবিবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে। 
সম্পর্কিত সংবাদ