সংবাদদাতা, কাঁথি: টেস্ট পরীক্ষায় ফেল করা ছাত্রকে পাশ করাতে রাজি না হওয়ায় প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। সোমবার বিকেলে কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুলে এঘটনা ঘটে। প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই এবিষয়ে জুনপুট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন।
Advertisement
ওই স্কুলের এক ছাত্র এবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ফেল করে। সে কোনও বিষয়েই পাশ করতে পারেনি। সোমবার ওই ছাত্রের বাবা দু’জন ব্যক্তিকে নিয়ে স্কুলে আসেন। তাঁদের বাড়ি নয়াপুট পঞ্চায়েতের চেঁচুড়াপুটে। তাঁরা ওই ছাত্রকে পাশ করিয়ে দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের কাছে আর্জি জানান। প্রধান শিক্ষক স্কুলের নানা নিয়মকানুন, পড়ুয়াদের নিয়মিত না আসা, অভিভাবকদের মিটিংয়ে না আসা, ডিজে, সাউন্ডবক্সের কুপ্রভাব সম্পর্কে তাঁদের বলেন।
কিন্তু ওই অভিভাবকের সঙ্গে আসা এক গৃহশিক্ষক ছেলেটিকে পাশ করানোর দাবিতে অনড় ছিল। এনিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে তার বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটির সময় ওই ব্যক্তি প্রধান শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেয়।
পরে বসন্তকুমারবাবু থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ছাত্রটি কোনও বিষয়েই পাশ করতে পারেনি। তাকে পাশ করানো কোনওমতেই সম্ভব নয় বলে তাঁদের জানিয়েছিলাম। কিন্তু তাঁরা কোনও কথাই শোনেননি। কর্তব্যরত অবস্থায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। এঘটনার পর থেকে নিরাপত্তার অভাব বোধ করছি। সেজন্য পুলিসের দ্বারস্থ হয়েছি। জুনপুট কোস্টাল থানার এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।