সংবাদদাতা, কাঁথি: রবিবার কাঁথি শহরে আর জি কর ইস্যুতে মশাল মিছিল করল নাগরিক সমাজ নামে একটি সংগঠন। এদিন সন্ধ্যায় ক্যানেলপাড় থেকে শতাধিক মানুষের মিছিল শুরু হয়। শহরের নানা এলাকা পরিক্রমার পর পোস্টঅফিস মোড়ে মিছিল শেষ হয়। চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, শিল্পী, সমাজকর্মীরা মিছিলে সামিল হন। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার ও সিবিআই অভয়ার ধর্ষণ ও খুনে জড়িতদের আড়াল করার চেষ্টা করছে।



