সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে ১৬তম জেলা সবলা মেলা শুরু হল। মঙ্গলবার সন্ধ্যায় ছ’দিন ব্যাপী সবলা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী, জেলাশাসক পূর্ণেন্দু মাজী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। কাঁথি শহরের শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে সবলা মেলা শুরু হয়েছে। স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে জেলা পরিষদ ও কাঁথি মহকুমা প্রশাসনের সহযোগিতায় এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী প্রদর্শনী ও বিকিকিনির ব্যবস্থা করা হয়।



