সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার কৃষ্ণখয়রাতিবাড় এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম রাখি জানা(২৮)। মঙ্গলবার রাতে তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, পারিবারিক অশান্তির কারণে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। তার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের অনুমান।



