Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার  

কাঁথিতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার কৃষ্ণখয়রাতিবাড় এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চন্দন দাস। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। গত মঙ্গলবার শ্বশুরবাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাখি দাসের(২৮)। 
Advertisement
এই ঘটনায় গৃহবধূর বাপেরবাড়ির লোকজন থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকে রাখির উপর তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ক্রমাগত অত্যাচার সহ্য করতে না পেরে রাখি আত্মঘাতী হয়।  পুলিস তদন্তে নেমে বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে। বাকি অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। 
সম্পর্কিত সংবাদ