Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে গোডাউনে অভিযান চালিয়ে বিপুল বেআইনি বাজি উদ্ধার, ধৃত কারবারি

কাঁথিতে গোডাউনে অভিযান চালিয়ে বিপুল বেআইনি বাজি উদ্ধার, ধৃত কারবারি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি শহরে গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি বাজি ও তৈরির মশলা সহ সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিস। পাশাপাশি বাজি কারবারি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁথি থানার পুলিস। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বুধবার রাতে শহরের দীঘা বাইপাস সংলগ্ন কুমারপুরের অমর্ত্যপল্লি(১০নম্বর ওয়ার্ড) এলাকায় অভিযানে নেমে একটি গোডাউন থেকে ২১৬০কেজি বাজি বাজেয়াপ্ত করে পুলিস। যার মূল্য ১০লক্ষ টাকার কাছাকাছি বলে পুলিসের দাবি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি থানায় এক সাংবাদিক বৈঠক করেন জেলার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) শুভেন্দ্র কুমারও মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাস বড় সাফল্য বলে দাবি করেন। অতিরিক্ত পুলিস সুপার বলেন, একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এত পরিমাণ বাজি কোথা থেকে এল, আরও কারা এই কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কি না, সবটাই তদন্তে জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ