Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কাঁথিতে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার কাঁথি থানার পিছাবনি এলাকায় দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে গাড়ির সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী এক যুবকের মৃত্যু হ঩য়েছে। মৃতের নাম অর্ধেন্দু মান্না(২৫)। তাঁর বাড়ি রামনগর থানার মানিকাবসান এলাকায়। এই ঘটনায় তাঁর বন্ধু জখম হয়েছেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয়।
Advertisement
এদিন বাইকে চেপে কাঁথি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন অর্ধেন্দু ও তাঁর বন্ধু। সেই সময় পিছাবনি ব্রিজের আগে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চারচাকা গাড়িতে সজোরে ধাক্কা মারে। বাইকসহ ছিটকে পড়েন দু’জন। ঘটনাস্থলেই মারা যান অর্ধেন্দু।
সম্পর্কিত সংবাদ