Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে দুর্ঘটনায় বাইকচালকের মৃত্যু

কাঁথিতে দুর্ঘটনায় বাইকচালকের মৃত্যু
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: বিয়েবাড়িতে ফুল সাজানোর কাজ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। শনিবার গভীর রাতে কাঁথি শহরের খড়্গপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃত শিবশঙ্কর মান্নার(২৬) বাড়ি মারিশদা থানার মুড়িসাই এলাকায়। তিনি একটি ক্যাটারিং সংস্থায় কাজ করতেন। সেইসঙ্গে বিয়েবাড়িতে ফুল সাজানোর কাজও করতেন। শনিবার রাতে কাঁথিতে একটি বিয়েবাড়ি সাজিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। প্রচণ্ড জোরে চালানোয় খড়্গপুর বা‌ইপাসের কাছে বাইকটি রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। শিবশঙ্কর রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ