Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে বাসযাত্রী সেজে ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য

কাঁথিতে বাসযাত্রী সেজে ছিনতাইয়ের চেষ্টা, চাঞ্চল্য
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এক মহিলার বিরুদ্ধে বাসযাত্রী সেজে ছিনতাইয়ের অভিযোগ উঠল। রবিবার কাঁথির মেচেদা বাইপাস সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। শিশুকন্যা সহ ওই মহিলাকে আটক করেছে কাঁথি থানার পুলিস। পুলিস তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গিয়েছে, এদিন একটি সরকারি বাস নন্দকুমার থেকে দীঘার দিকে যাচ্ছিল। অভিযুক্ত মহিলা তার আট বছরের মেয়েকে নিয়ে ওই বাসে ওঠে। এরপর বাসে সে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ও পার্স কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ