সংবাদদাতা, কাঁথি: রাস্তা পার হওয়ার সময় কাঁথিতে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিস জানিয়েছে, মৃতার নাম চিন্তামণি দাস(৭৫)। তাঁর বাড়ি কাঁথির সারিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছেলে ও বউমার সঙ্গে জমিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। কঁচুড়ির কাছে কাঁথি-বেলদা সড়ক পার হওয়ার সময়ই দ্রুতগতির একটি বাইক তাঁকে ধাক্কা মারে। তিনি গুরুতর জখম হন। তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।



