সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার বিশ্বনাথপুরে পানের বরজে জল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম উত্তম পড়্যা(৩৮)। জানা গিয়েছে, সোমবার পাম্প চালিয়ে বাড়ির বাগানে জল দিচ্ছিলেন উত্তম। সেইসময় কোনওভাবে কাটা তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। ছিটকে পড়ে সংজ্ঞা হারান। পরিবারের লোকজন তাঁকে এই অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
গাছে বাইকের ধাক্কা, কিশোরের মৃত্যু: মন্দারমণি কোস্টাল থানার পূর্ব পুরুষোত্তমপুরে গাছে ধাক্কা মারায় বাইকচালক কিশোরের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম রায়সিংহ গিরি(১৭)। বাড়ি ওই এলাকায়। রবিবার দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই কিশোর। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান। পুলিস দু’টি দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।



