Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে বধূর অস্বাভাবিক মৃত্যু

কাঁথিতে বধূর অস্বাভাবিক মৃত্যু
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথি থানার কচুয়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম মিনতি বিশাই(৪০)। সোমবার রাতে তাঁকে বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে দ্রুত উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মানসিক অবসাদের  জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ