Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে আইটিআই বিল্ডিংয়ের কাজ শেষ করতে মন্ত্রীকে চিঠি

কাঁথিতে আইটিআই বিল্ডিংয়ের কাজ শেষ করতে মন্ত্রীকে চিঠি
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথি-৩ আইটিআই বিল্ডিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে চিঠি দিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। কাঁথি-৩ ব্লকের দুরমুঠে ছ’কোটি টাকা খরচে আইটিআই কলেজের ফাউন্ডেশন ও পিলারের কাজ হলেও বাকি কাজ হয়নি। ২০১১ সালে ২৬ জানুয়ারি বাম জমানায় শিলান্যাস হয়েছিল। তারপর ২০১৩ সাল পর্যন্ত কাজ হলেও বিল্ডিংয়ের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। টানা ১১ বছর ধরে শুরু  সারি সারি পিলার দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি ‘বর্তমান’ সংবাদপত্রে খবর প্রকাশের পরই জেলা পরিষদের সভাধিপতি এনিয়ে উদ্যোগী হন। তিনি প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করার আর্জি জানিয়ে দপ্তরের মন্ত্রীকে চিঠি পাঠান।
Advertisement
সম্পর্কিত সংবাদ