Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথিতে আবাসের সমীক্ষক দলের সঙ্গে তৃণমূল নেতা, বিক্ষো

কাঁথিতে আবাসের সমীক্ষক দলের সঙ্গে তৃণমূল নেতা, বিক্ষো
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: আবাস যোজনায় সমীক্ষার প্রতিনিধিদলে তৃণমূল নেতা থাকার অভিযোগে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার কাঁথি-৩ ব্লকের দুরমুঠ পঞ্চায়েতের বেতালিয়ায় এঘটনা ঘটেছে। এদিন পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সিডিপিও সহ অন্য আধিকারিকরা বেতালিয়ায় সমীক্ষা করতে যান। সেসময় এলাকার বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলেন, সমীক্ষক দলে রয়েছেন তৃণমূলের প্রাক্তন সদস্য হায়দার আলি খান। তাঁর বিরুদ্ধে সমীক্ষার কাজ প্রভাবিত করা ও দলবাজির অভিযোগ তোলা হয়। সমীক্ষক দলকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়।
Advertisement
খবর পেয়ে সিপিএমের পঞ্চায়েত সদস্যা রুবিনা বিবি এলাকায় আসেন। তিনি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে নিয়ে সমীক্ষার বিরোধিতা করেন। সেইসঙ্গে বিডিওকে বিষয়টি জানিয়ে ফের সমীক্ষার দাবি তোলেন। বিডিও দীপক ঘোষ এবিষয়ে আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। বিডিও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল নেতা হায়দার আলি খান বলেছেন, সমীক্ষক দলে আমি ছিলাম না। সমীক্ষার খবর পেয়ে এসেছিলাম। এলাকার কিছু লোক ও বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ করছে।
সম্পর্কিত সংবাদ