সংবাদদাতা, কাঁথি: কাঁথি-৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশাবিশা-হৈবতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল। রবিবার এই সমিতির নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে ন’টি আসনের সবক’টিতেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। জয়ের পর আবির খেলে উল্লাসে মাতেন তৃণমূল নেতা-কর্মীরা। দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির দখলে। ওই বিধানসভার মধ্যেই পড়ে কুসুমপুর পঞ্চায়েত। সেখানে এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



