সংবাদদাতা, কাঁথি: শনিবার সন্ধ্যায় কাঁথি থানার সুজালপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম নব্যেন্দুকুমার বেরা (২৭)। বাড়ি স্থানীয় মাজনার হামিরমহল গ্রামে। তিনি মাজনা বাজার এলাকায় একটি মাছের আড়তে কাজ করতেন। জানা গিয়েছে, ওই যুবক রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হাওড়ামুখী কাণ্ডারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। ঘটনার পর ট্রেনটি কিছু সময় আটকে যায়। তবে নিছক দুর্ঘটনা, নাকি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন নব্যেন্দু, তা পরিষ্কার নয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



