Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির অনুষ্ঠান থেকে কেন্দ্রকে তুলোধনা ঋতব্রতর

কাঁথির অনুষ্ঠান থেকে কেন্দ্রকে তুলোধনা ঋতব্রতর
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: বৃহস্পতিবার কাঁথিতে বিশ্ব মৎস্যজীবী দিবসে বক্তব্য রাখতে গিয়ে নানা জনবিরোধী নীতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আয়োজনে বিশ্ব মৎস্যজীবী দিবস পালিত হয়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান তথা আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক আমিন সোহেল সহ অন্যান্যরা। 
Advertisement
ঋতব্রত বলেন, ভাত এবং মাছ বাঙালির প্রধান খাবার। বহিরাগত মাতব্বররাই বাঙালির খাদ্যাভাস নিয়ে বলছেন। ঠিক করে দিচ্ছেন, কবে, কোন সময় মাছ খাওয়া যাবে, কোন সময় খাওয়া যাবে না। যাঁরা ছাগলের দুধ খেয়ে রামরাজত্ব পাওয়ার চেষ্টা করছেন, তাঁদের বলি, বাংলার মাটিতে নবজাগরণ হয়ে গিয়েছে। বাংলার মানুষ মাছের মাথা চিবিয়ে মস্তিষ্ককে শক্তিশালী করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৎস্যক্ষেত্রে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে যুগান্তকারী প্রকল্প ‘সমুদ্রসাথী’ চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যান পিরিয়ডে বহু মৎস্যজীবী উপকৃত হবেন। তাঁরা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন। মৎস্যজীবীরা যাতে দ্রুত সেই সুবিধা পান, তার জন্য রাজ্য সরকার সচেষ্ট। 
সম্পর্কিত সংবাদ