Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির মন্দিরে চুরি 

কাঁথির মন্দিরে চুরি 
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: কাঁথির শ্রীরামপুর এলাকায় রাধাকৃষ্ণের মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা মন্দিরে হানা দেয়। গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের একাধিক পিতলের মূর্তি, গোপাল ঠাকুরের বেশ কয়েকটি মূর্তি চুরি করে। মূর্তিতে থাকা সোনা-রুপোর গয়নাও দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে বলে অভিযোগ। মন্দিরের যাবতীয় বাসনপত্র ও মাইক সেট নিয়ে যায়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ