Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির গিমাগেড়িয়া আলফাকিহা অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান

কাঁথির গিমাগেড়িয়া আলফাকিহা অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: কাঁথির গিমাগেড়িয়া আলফাকিহা অ্যাকাডেমির আবাসিকের বার্ষিক অনুষ্ঠান হল। বেসিক কলেজ মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান ও প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক তরুণ মাইতি। অনুষ্ঠানে ৭০ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া প্রাক্তন মেধাবী ছাত্রছাত্রী ৪০জনকে সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রী এবং অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপনবাবু জানান, অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। ছাত্রদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সেই কামনা করছি। অনুষ্ঠানে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, গিমাগেড়িয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুর হোসেন, গিমাগেড়িয়া এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান শোয়েব মহম্মদ সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ