Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির দেশপ্রাণ কলেজ পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

কাঁথির দেশপ্রাণ কলেজ পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: শুক্রবার কাঁথির দুরমুঠের দেশপ্রাণ কলেজ পরিদর্শন করল বিধানসভার উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিদল। এদিন কমিটির চেয়ারম্যান তথা বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধিদল কলেজে আসে। তাঁদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসন ও কাঁথি-৩ ব্লক প্রশাসনের আধিকারিকরা। প্রথমে তাঁরা কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পঠনপাঠন ও পরিকাঠামোগত কী কী অসুবিধা রয়েছে, তা জানতে চান। এরপর কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সঙ্গে আলোচনায় বসেন। ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে সুবিধা-অসুবিধার কথা জানতে চান। পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর ও অন্য কর্তাদের সঙ্গেও আলোচনা করেন। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কেন তুলে নেওয়া হয়েছে, সেই বিষয়টি উত্থাপন করা হয়। জ্যোতির্ময়বাবু বলেন, স্ট্যান্ডিং কমিটি কলেজ পরিদর্শন করেছেন। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ