Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথির দারিয়াপুরে কাঠের সেতুর উদ্বোধন

কাঁথির দারিয়াপুরে কাঠের সেতুর উদ্বোধন
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: ভেঙে পড়ার ১০দিনের মধ্যেই বিকল্প সেতু পেলেন কাঁথির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের দহসোনামুই এলাকার বাসিন্দারা। গত ৩০ডিসেম্বর গ্রামে খালের উপর থাকা জীর্ণ ছোট সেতু ভেঙে পড়ে। এর ফলে মৎস্যজীবী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই সমস্যা দেখা দেয়। তাঁরা অনেকটা রাস্তা ঘুরে যাতায়াত শুরু করেন। বাসিন্দাদের অসুবিধার কথা ভেবে এলাকার জনপ্রতিনিধিরা এব্যাপারে উদ্যোগী হন। তাঁদের আবেদন মেনে সেচদপ্তর যাতায়াতের সুবিধার জন্য ভেঙে পড়া সেতুর পাশে নতুন কাঠের সেতু তৈরি করে দিয়েছে। বুধবার কাঠের সেতুর উদ্বোধন করেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণকুমার জানা। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা, পঞ্চায়েত প্রধান অসীমা জানা প্রমুখ। সেতুটি তৈরিতে ৪লক্ষ ৪হাজার টাকা খরচ হয়েছে। তরুণবাবু বলেন, আগামীদিনে যাতে এখানে নতুন কংক্রিটের সেতু তৈরি হয় তার জন্য জনপ্রতিনিধি হিসেবে সেচদপ্তরের কাছে দরবার করব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ