সংবাদদাতা, রামপুরহাট: নলহাটির কয়থা সমবায় সমিতির ভোটে ক্ষমতা দল করল বাম-কংগ্রেস জোট। ২০১১সালের পর এই সমবায়ে কোনও ভোট হয়নি। স্পেশাল অফিসার নিয়োগ করে সমবায়টি চলছিল। পরিবর্তনের আগে থেকেই এই এলাকায় সিপিএমের শক্তি কমতে শুরু করেছিল। তৃণমূল ক্ষমতা দখলের পরের ১৩ বছর তো বামেরা কার্যত শূন্যে নেমে এসেছিল। সেখানে সমবায় সমিতির এই জয়ে নতুন করে উৎসাহী হয়ে উঠেছে বাম-কংগ্রেস শিবির। যদিও তৃণমূলের দাবি, এটা স্থানীয় ব্যাপার। রাজনীতিতে এর কোনও প্রতিফলন ঘটবে না।
Advertisement
জানা গিয়েছে, এই সমবায়ে মোট ৩৭টি আসন। বাম কংগ্রেস জোট পেয়েছে ২০টি। তৃণমূল পেয়েছে ১৭টি। এই সমবায় সমিতিতে ভোটারের সংখ্যা প্রায় ৩৭০০। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সঞ্জীব বর্মন বলেন, এই সমবায় তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল। নির্বাচনের দাবিতে গণ অবস্থান হয়েছিল।



