Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঠ সংগ্রহে গিয়ে হাতির হানায় মৃত্যু

কাঠ সংগ্রহে গিয়ে হাতির হানায় মৃত্যু
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: নাগরাকাটার শিবচুর জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক যুবতীর। মঙ্গলবার বিকেলের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিস সূত্রে খবর, মৃতার নাম অসিতা ওরাওঁ(২৬)। তাঁর বাড়ি চালসা চা বাগানের পাকালাইনে। 
Advertisement
অসিতা ওরাওঁ সহ পাঁচ যুবতী পার্শ্ববর্তী চাপরামারি জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে যান। সেই সময় জঙ্গলের ভিতরে একটি হাতি তাঁদের সামনে চলে আসে। সকলে পালিয়ে গেলেও, অসিতা পালাতে পারেননি। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চালসা রেঞ্জের বনকর্মী এবং নাগরাকাটা থানার পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। বুধবার দুপুর বারোটা নাগাদ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিস।
সম্পর্কিত সংবাদ