Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁথি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা

কাঁথি হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীর্ঘদিনের দাবি মেনে কাঁথি মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা চালু হল। বৃহস্পতিবার থেকে তা শুরু হয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার মধ্যে প্রথম কাঁথি হাসপাতালেই এই পরিষেবা চালু হল। পিপিপি মডেলে চালু হওয়া এই সিটি স্ক্যান মেশিন থেকে ২৪ঘণ্টা পরিষেবা পাওয়া যাবে। অত্যাধুনিক এই পরিষেবাটি চালু হয়েছে মহকুমা হাসপাতালের বহির্বিভাগের পাশে নাইট শেল্টার ভবনে। এতে বহু মুমূর্ষু রোগীর চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Advertisement
সম্পর্কিত সংবাদ