Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামের চেঁচুড়িতে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য

কেতুগ্রামের চেঁচুড়িতে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামের চেঁচুড়িতে মজে যাওয়া পুকুর পাড় থেকে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিস বোমা ভর্তি ড্রাম দেখে বম্ব স্কোয়াডকে খবর দেয়। জায়গাটি পুলিস ঘিরে রেখেছে। চেঁচুড়িতে বিস্ফোরণের ঘটনার পর তাজা বোমা উদ্ধারে শোরগোল পড়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, চেঁচুড়ি গ্রামের পশ্চিম দিকের একেবারে শেষ প্রান্তে মজে যাওয়া পুকুরটি রয়েছে। পুকুর পাড়ের ঝোপে প্লাস্টিকের ড্রাম দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা থানায় খবর দেন। পুলিস এসে ঘটনাস্থল ঘিরে রাখে। পুলিসের প্রাথমিকভাবে অনুমান, সেখানে প্রায় ২০টি তাজা বোমা মজুত রয়েছে। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চেঁচুড়ির বাসিন্দা মেহেবুব আলমের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। কর্মসূত্রে বহু বছর ধরে মেহেবুব আলম কলকাতায় থাকেন। তাঁর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তারপর এদিন নতুন করে বোমা উদ্ধারে গ্রামজুড়ে আতঙ্ক শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ