Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে স্কুলছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

কেতুগ্রামে স্কুলছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রাম নিরোল গ্রামের পশ্চিমপাড়ায় স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি ওই পড়ুয়াকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌমেন দত্ত(১৭)। এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিরোল গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ দত্তের ছেলে সৌমেন দ্বাদশশ্রেণিতে পড়াশুনা করত। রবিবার রাতে সে তার বাবার সঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে তার বাবা উঠে কাজে যান। তারপরেই ওই ছাত্রকে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। এদিন মৃত পড়ুয়ার জেঠু স্বপনকুমার দত্ত বলেন, রাস উৎসবের রাতে ওকে বেশিক্ষণ বাইরে থাকার জন্য বাবা বকাবকি করেছিল। সেই কারণেই সে এমনটা করেছে কি না বুঝতে পারছি না। কেতুগ্রাম থানার পুলিস একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ