Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে অজয়ের বাঁধ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

কেতুগ্রামে অজয়ের বাঁধ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: সোমবার সকালে কেতুগ্রামের বিল্বেশ্বর গ্রামে অজয়ের বাঁধে গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম রাহুল মাঝি(২১)। তাঁর বাড়ি গ্রামের মাঝিপাড়ায়। সকালে ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দেন। পরে কেতুগ্রাম থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই পেশায় দিনমজুর রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের এক দাদু গোরাচাঁদ মাঝি বলেন, গ্রামে নবান্ন উৎসব চলছিল। মণ্ডপে নাচানাচিকে কেন্দ্র করে ওর বাবার সঙ্গে অশান্তি হয়। তারপর থেকেই রাহুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। 
বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু: রবিবার সকালে কেতুগ্রামের উদ্ধারণপুরে মেয়ের শ্বশুরবাড়িতে বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। মৃতার নাম নয়নতারা বিশ্বাস(৬১)। বাড়ি দাঁইহাটের বেড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার স্বামী ২০বছর আগে মারা গিয়েছেন। এক ছেলেও দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই কয়েকদিন আগেই তিনি মেজ মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ওই বৃদ্ধার দেওর গৌরাঙ্গ বিশ্বাস বলেন, বউদির শারীরিক অবস্থা খারাপ থাকায় মানসিক অবসাদে ভুগছিল। 
সম্পর্কিত সংবাদ